রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সারাদেশে ধীরে ধীরে কমছে শীতের তীব্রতা

ডেস্ক রিপোর্ট : তাপমাত্রা বাড়তে শুরু করায় ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে শুরু করেছে।

মঙ্গলবার সারা দেশেই তাপমাত্রা গতকালের চেয়ে গড়ে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়েছে। আগামীকাল বুধবার থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা খুলনার চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবারের চেয়ে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি বেড়েছে। গতকাল এই জেলায় তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি।

আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি। তার আগে সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ড ছিল কুড়িগ্রামের রাজারহাটে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৭ ডিগ্রি।

রাজধানী ঢাকাতেও আজ তাপমাত্রা বেড়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজ ২২ দশমিক ৪ ও সর্বনিম্ন ১১ দশমিক ৭। গতকাল সর্বোচ্চ ছিল ২২ দশমিক ১ ডিগ্রি ও সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি। বুধবার সারা দেশেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তবে আজ রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, হাতিয়া, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে অনেক এলাকাতেই শীতের তীব্রতা কমে আসবে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তীব্র শৈত্যপ্রবাহ কেটে গেছে এখন। বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবারও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে, তবে শীতের দাপট এ সপ্তাহ জুড়ে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।