বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

গণতন্ত্রের সূচকে বাংলাদেশের উন্নতি

ডেক্সরিপোর্ট  করোনা মহামারির মধ্যেও গণতন্ত্র সূচকে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বুধবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ এবার রয়েছে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৭৬তম অবস্থানে। আর স্কোর হচ্ছে ৫ দশমিক ৯৯।

গতবছর বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮। তখন বাংলাদেশের গণতন্ত্র সূচক ছিল ৮০তম। তার আগের বছর তালিকার ৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ।

ইআইইউ বলছে, মহামারিতেও গণতন্ত্রে বাংলাদেশ, ভুটান, পাকিস্তানসহ এশিয়ার কিছু দেশের স্কোরে উন্নতি হয়েছে। তারপরও বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ কর্তৃত্ববাদী শাসনের অধীনে রয়ে গেছে, যার মধ্যে একটি বড় অংশ চীনের বাসিন্দা।