শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ক্যাপিটল হিলে হামলার জন্য এককভাবে দায়ী ট্রাম্প

অনলাইন ডেস্ক  ক্যাপিটল হিলে হামলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন অভিশংসন বিষয়ে নেতৃত্ব প্রদানকারী আইনপ্রণেতারা। তাদের মতে, সাবেক এ প্রেসিডেন্টকে রেহাই দেওয়া আমেরিকার গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। সিনেটে ট্রাম্পের ট্রায়াল শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার তারা এমন মন্তব্য করলেন।

দণ্ডাদেশ দেওয়ার ব্যাপারে প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের প্রস্তুত করা আর্জির প্রি-ট্রায়ালের বিবরণে বলা হয়, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে সহিংসতাকে উস্কে দেওয়া কোনো প্রেসিডেন্টের হাত থেকে আমেরিকার জনগণকে রক্ষা করা উচিত হবে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে ন্যাশনাল মলে সমবেত জনতার উদ্দেশে উস্কানিমূলক ভাষণ দেন ট্রাম্প। ন্যাশনাল মলে ভাষণে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি করেছেন। ফলে তাদের এখন কংগ্রেস অভিমুখে মিছিল সহকারে গিয়ে ‘লড়াই করা’ প্রয়োজন।

ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্যের পরপরই উত্তেজিত জনতা ক্যাপিটল হিলে হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন এবং সেখানে ব্যাপক ভাংচুর চালানো হয়। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়া আইনপ্রণেতারা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপন স্থানে আশ্রয় নেন। ফলে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের আইনগত অনুমোদনের অনুষ্ঠান ব্যাহত হয়।

নয়জন অভিশংসন ব্যবস্থাপক ৭৭ পাতার এক আর্জিতে তাদের সুদূর প্রসারি যুক্তিতর্ক তুলে ধরেন। এতে বলা হয়, ট্রাম্পের ভাষণ উত্তেজিত জনতাকে ক্যাপিটল ভবনে ‘হামলা’ চালাতে উৎসাহিত করে। তারা বলেন, সেখানে এ সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার জন্য ট্রাম্প এককভাবে দায়ী। ক্যাপিটল ভবনে দাঙ্গায় পাঁচজন প্রাণ হারায়।

ক্যাপিটল হিলে হামলা চালাতে ট্রাম্প তার সমর্থকদের উৎসাহিত করায় প্রতিনিধি পরিষদ গত মাসে তাকে অভিযুক্ত করেন। ফলে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন তিনি। মার্কিন ইতিহাসে এক মেয়াদে দুইবার অভিশংসিত হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি।