বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৭
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বিএমপি কাউনিয়া থানার বিট অফিসারদের সাথে কাজের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, সমাজের আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।এখন থেকে বিট ভিত্তিক পুলিশের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে।প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার জনগনের সবচেয়ে আপন ও ঘনিষ্ঠজন হবেন।যাতে করে বিট এলাকার জনগন তাদের যে কোন সমস্যার কথা বিট অফিসারকে নির্দ্বিধায় জানাতে পারেন।ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রতিটি বিটকে শক্তিশালী করে তুলতে হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত কাউনিয়া থানার বিট অফিসারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিট অফিসারদের কাজের অগ্রগতি পর্যালোচনা প্রসঙ্গে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি কাউনিয়া থানার বিট অফিসারদের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন,আমাদের এ সুনামকে ধরে রাখতে হবে।আমাদেরকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।বিট এলাকায় বিট অফিসার একজন সামাজিক নেতায় পরিনত হবেন।এজন্য বিট এলাকার সাধারন মানুষের সাথে মিশে তাদের নিয়ে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে আমরা মুজিব বর্ষে আছি।এ সময়ে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন দেশের স্বপ্নের পুলিশ হতে যা যা করনীয় তা সব করতে হবে।আমরা জনতার পুলিশ হতে চাই।তাই জনগনের কথা শুনতে হবে,তাদের সাথে মিশতে হবে।অকারনে কোন মামলা পেন্ডিং রাখা যাবেনা।যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে।সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সত্যিকারার্থে জনগনের সেবক হতে কাজ করছে পুলিশ।কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগনের পুলিশ হতে কাজ করছি। প্রত্যক এলাকার বিট অফিসারকে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করতে হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবেনা, সত্যিকারার্থে জনগনের সেবা দিয়ে প্রমান করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে।সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজেদেরকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।আমরা কাউনিয়া এলাকাকে ইভটিজিং,মাদক ও সন্ত্রাসী মুক্ত থানা গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ লোকমান হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ ছগির হোসেন প্রমুখ।