বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রভাবশালী পাঁচ কূটনীতিকের বৈঠক

ডেক্সরিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার পাঁচ প্রভাবশালী কূটনীতিক।

বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন ওই কূটনীতিকরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এসব কূটনীতিকরা।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশকে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা।

গত ১৪ ডিসেম্বর বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলাসম্পর্কিত ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সে জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই কূটনীতিকরা।