বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:১০
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বিদেশে চিকিৎসায় বছরে দেশের দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে

ডেক্সরিপোর্ট  বিদেশে চিকিৎসা নিতে বছরে দেশের দুই বিলিয়ন ডলার চলে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, প্রতিবছর শুধুমাত্র বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে দুই বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে-এটি বন্ধে সবার আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে বলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর মেডিভয়েসের।

স্বাস্থ্য সচিব বলেন, দেশের রোগীরা চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যাচ্ছে। এতে প্রতিবছর দুই বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এটা বন্ধ করা চ্যালেঞ্জ। রোগীদের চিকিৎসার বিদেশ যাওয়া বন্ধে আমাদের আন্তরিকতা ও দেশপ্রেম বাড়াতে হবে। এ সময় সকল স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।