শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে এবারের কলকাতার বইমেলা

অনলাইন ডেস্ক  এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি হবে জুলাই মাসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ববর্তী মেলায় ঠিক হয়েছিল থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়েছে। এবার মেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।

গিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে।

কলকাতা বইমেলার আয়োজন নিয়ে তৎপর গিল্ড জানিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে মেলা। গিল্ড বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে ভোট পরবর্তী সময়েই হতে চলেছে মেলা।