বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার

ডেক্সরিপোর্ট  বাংলাদেশকে চিঠি দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক সরকার। চিঠিতে তারা বাংলাদেশের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী- তার ব্যাখ্যা দিয়েছে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা দখল করেছে। তারা বলেছে, এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে।

মিয়ানমারের এই সামরিক সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না। আর্মি সরকার বলেছে, আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব, ধাপে ধাপে অবস্থার পরিবর্তন করব।

তিনি বলেন, আর্মিদের এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।

আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আল জাজিরায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।