রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কেন আল জাজিরা এমন মিথ্যাচার করছে?

ডেক্সরিপোর্ট  দেশ এগিয়ে যাচ্ছে বলেই নানা ফন্দি-ফিকির হচ্ছে। আমাদের কত ধরনের শত্রু আছে। এই যে আল জাজিরা কোনো রাষ্ট্রও না, দেশও না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যও নেই। মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সমস্যা আছে। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে এ রকম সমস্যা হয়। আবার মিটমাটি হয়ে যায়। কিন্তু আল জাজিরার সঙ্গে সেই সমস্যাও নেই। তাহলে এমন ধরনের মিথ্যাচার কেন করা হচ্ছে?

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় এসব কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আল জাজিরা একটি কোম্পানি। তারা (আল জাজিরা) তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, দখল কোম্পানি ও তথ্য কোম্পানি। তারা কেন এভাবে আমাদের বেছে নেবে? নানা কাঠখড় পুড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আল জাজিরা কাট অ্যান্ড পেস্ট এডিটিং করে কী একটা করে দিল। এগুলো তারা এখন করছে। আমার প্রশ্ন, কেন আল জাজিরা এটা করছে?

তিনি বলেন, পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, আল জাজিরার নিউজ করানোর ক্ষেত্রেও কিছু লোকের পায়ের ছাপ আমরা দেখছি। তবে আমরা যদি এক হয়ে থাকি, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি একটানা ২০-২৫ বছর মিথ্যাচার করে পারেনি, এরাও পারবে না।

স্মরণসভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।