বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় যাচ্ছে আরব আমিরাতে

অনলাইন ডেস্ক  সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় শনিবার চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করেছে। জাহাজটি নৌজেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।

এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে স্থানীয় কর্মকর্তাগণ ও নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

১৩৬ নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা প্রত্যয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। মহড়া শেষে জাহাজটি আগামী ১৩ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে।—আইএসপিআর