বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

টিকা নিলেন প্রধান বিচারপতি, দেশবাসীকেও নিতে আহ্বান

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান।

রোববার বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।

প্রধান বিচারপতি বলেন, আমরা দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত বিচারপতি টিকা নিয়েছি। হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতিও টিকা নিয়েছেন। সুতরাং আমি দেশবাসীকে বলবো- সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করেন এবং টিকা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।

এর আগে রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।