বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

প্রধানমন্ত্রীর প্রণোদনা সহায়তা না পেলে পোশাক খাত টিকতে পারতো না: বিজিএমইএ সভাপতি

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে পড়া পোশাক শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সহায়তায় শিল্প টিকে থাকতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, নামমাত্র সুদে ৫ হাজার কোটি টাকার সহায়তা প্রধানমন্ত্রী না দিলে আমরা টিকে থাকতে পারতাম না। বর্তমানে এ সহায়তা সাড়ে ১০ হাজার কোটি টাকা।

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিজিএমইএ নির্বাচন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের সামনে ঝড় আসছে। আমাদের সাহসের সঙ্গে যুদ্ধ করতে হবে, বায়ারদের সঙ্গে সাহস করে কথা বলতে হবে। আগামী ৪ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের একটি ‘ফোরাম’ প্যানেল নিজেদের প্যানেল লিডার পরিচিতির লক্ষ্যে ঐ সভার আয়োজন করে।

রুবানা হক এই প্যানেল থেকে দুই বছর আগে সভাপতি নির্বাচিত হন। ফোরামের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ছাড়াও সভায় চার শতাধিক গার্মেন্টস মালিক উপস্থিত ছিলেন।

ফোরামের প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী এ বি এম শামসুদ্দিন বলেন, কারখানা সবুজ করার পাশাপাশি ক্রেতাদেরও ন্যায্য দর প্রদানে এগিয়ে আসতে হবে।