বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

জনসাধারণের সাথে সরাসরি ফোনালাপ শুরু বাইডেনের

অনলাইন ডেস্ক  সাধারণ আমেরিকানদের সাথে ফোনে কথা বলা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার প্রথমেই করোনা মহামারিতে চাকরি হারানো এক নারীকে ফোন করার মধ্যদিয়ে তিনি নাগরিকদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে তার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

এর আগে হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেন, আমেরিকান জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ স্থাপনে হোয়াইট হাউস প্রেসিডেন্টের জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করবে।

করোনা মহামারির কারণে ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বাইডেন টেলিফোনে ক্যালিফোর্নিয়ার রোজভিলে থাকা মিশেল নামের ওই নারীর সাথে কথা বলেন জো বাইডেন। মহামারির কারণে অর্থনৈতিক সংকটের জন্য তিনি তার চাকরি হারান। ওই নারী একজন মা। তিনি বাইডেনের কাছে লিখিতভাবে তার কষ্ট, সংগ্রাম এবং চাকরি খোঁজার কথা তুলে ধরেন।

এছাড়া বাইডেন মহামারির সংকট মোকাবেলায় তার ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে মিশেল বলেন, আমরা আনন্দিত। এ বিষয়ে নজর দেয়ার জন্য আমরা আপনাকে পেয়েছি।

বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে তার ফোনালাপ কার্যক্রম শুরু করেছেন। স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে থাকা লাখ লাখ আমেরিকানের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের কোন মাথাব্যথা ছিল না বলেই সমালোচকেরা বলে আসছেন।