মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ১৪, নিখোঁজ ১৭০

অনলাইন ডেস্ক  ভারতে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে রবিবার একটি গ্লেসিয়ার বা হিমবাহ ধসে ভাটির বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৭০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহ ধসের কারণে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। সেখানে ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে। এছাড়া পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ১৭০ জনের মধ্যে ১৪৮ জন ওই বিদ্যুৎকেন্দ্রের। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী রবিবার বলেছেন, উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ উত্তরখণ্ডের পাশে আছে এবং সেখানকার সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। এনডিটিভি, বিবিসি