বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পূর্ব সুন্দরবনে আগুন, পুড়ছে ৩ একর বন

ডেক্সরিপোর্ট  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ি বনাঞ্চল এলাকায় আগুন লেগেছে। সোমবার বেলা ১১টার দিকে আগুন লাগলেই তা দুপুর ১২টার দিকে দৃশ্যমান হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোহম্মদ ফরিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা দৃশ্যমান হয়। ইতিমধ্যে আড়াই থেকে তিন একর বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন যাতে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চারদিকে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্য চেষ্টা করছেন।