বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন আইসিইউতে

অনলাইন ডেস্ক  পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববারের ওই দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। খবর ডনের।

মাথায় চোটের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব। তিনি জানান, মেয়ের দুর্ঘটনার খবরে বিমর্ষ হয়ে পড়েছেন মরিয়ম। তিনি পূর্বনির্ধারিত হায়দরাবাদ সফর পিছিয়ে দিয়েছেন।

আওরঙ্গজেব আরও জানান, অস্ত্রোপচারের পর মেহেরুন নিসার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন নিয়ে কোনো শঙ্কা নেই।

দুর্ঘটনা কোথায় কীভাবে হয় সে বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।