বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তার বদলি

ডেক্সরিপোর্ট  কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে বদলি করে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপারকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বদলি করে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হককে বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঢাকা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুর মেট্রো অঞ্চলের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

সম্প্রতি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় পড়েন কুষ্টিয়ার এসপি তানভীর। ওই ঘটনায় হাইকোর্ট তানভীরকে তলব করলে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চান।