বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

রাজধানীতে ছেলের মোটরসাইকেলে চড়ে প্রাণ গেলো বাবার

ডেক্সরিপোর্ট  বাজার নিয়ে ছেলের মোটরসাইকেলে চড়ে উত্তর খানের বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে বাবা নিহত হন। এ ঘটনায় ছেলে আহত হয়েছেন। নিহতের নাম ইউনুস বেপারী (৬৮)। আহত ছেলের নাম শামীম রেজা (৩৮)।

সোমবার দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতাল নিয়ে যান, সেখানে ইউনুস বেপারীর অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাতটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

আহত ছেলের স্ত্রী সাজেদা আক্তার জানান, সকালে তারা বাবা-ছেলে কাঁঠাল বাগান আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কারওয়ান বাজার থেকে বাসার জন্য কাঁচা তরি তরকারী কিনে ছেলের মোটরসাইকেল যোগে বাসায় ফিরার পথে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন।

উত্তরখানে কাজী বাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। মৃতের এক ছেলে দুই মেয়ে।