বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

জরুরি অবস্থা জারির পর প্রথম ভাষণে যা বললেন মিয়ানমার সেনা প্রধান

অনলাইন ডেস্ক  জরুরি অবস্থা জারির পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে মিয়ানমারের সেনা প্রধান জেনারেল মিন অং লাইং বলেছেন, ভোট জালিয়াতির কারণে দেশের বেসামরিক নেতাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমনটি বলেন।

মিন অং লাইং বলেন, গণতান্ত্রিক ধারা অব্যহত রাখার জন্য ২০০৮ সালের সেনা সংবিধান অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এদিকে সামরিক অভ্যুত্থান ও নির্বাচিত নেতা অং সান সু চিকে গ্রেফতারের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের চাপে হুঁশিয়ারি জারি করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সোমবার মিয়ানমার পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করে বলা হয়, চলে যাও । এ ঘোষণার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

জরুরি অবস্থা জারির পর প্রথম ভাষণে যা বললেন মিয়ানমার সেনা প্রধান

গত ১ ফেব্রুয়ারি য়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।