বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান

ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযোগিতা শুরু করেছে ইরান ও উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক  জাতিসংঘের এক রিপোর্টে বলা হয় ২০২০ সালের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযোগিতা শুরু করেছে ইরান ও উত্তর কোরিয়া। রিপোর্টে আরও বলা হয়, নানাভাবে পরমাণু প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে উত্তর কোরিয়া।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সোমবার(৮ফেব্রুয়ারী) জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল এই বার্ষিক রিপোর্ট নিরাপত্তা পরিষদে জমা দেয়। এতে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার সাথে এ ধরণের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে তেহরান।

তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দুইটি দেশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযোগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হস্তান্তরের বিষয়টিও রয়েছে। রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিও দেখভাল করেছেন।

উত্তর কোরিয়ার বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন। এদিকে গত ২১ ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করা হয়েছে।