মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় বিএমপি উত্তর বিভাগের পক্ষ থেকে ডিসি খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএমপি উত্তর বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার(৯ফেব্রুয়ারী) দুপুরে নথুল্লাবাদ বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানার পক্ষ থেকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোঃ ফয়সাল,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রী সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।

কুষ্টিয়ায় নতুন এসপি হিসেবে নিয়োগ পাওয়া মোঃ খাইরুল আলম বিএমপি পুলিশে নিজ কর্মস্থলে দক্ষতার স্বাক্ষর রেখে বেশ প্রশংসিত হয়েছেন।বিশেষ করে করোনা মহামারী কালে রাতের আঁধারে গরীব দুঃখী মানুষের দ্বারে দ্বারে ত্রান নিয়ে হাজির হয়ে নিজেকে নিয়ে যান অন্যান্য উচ্চতায়। এছাড়াও তিনি মাদক-সন্ত্রাস,চুরি ছিনতাই বন্ধ করে বিএমপি উত্তর জোনে এনেছেন স্বস্তির আবহ। এমন একজন পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ায় পদায়ন পাওয়ায় সুশীল সমাজ তাকে স্বাগত জানিয়েছেন।