মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খানের পক্ষ থেকে ডিসি খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পাওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১০ফেব্রুয়ারী) বিকালে আমতলার মোড় বিএমপি কমিশনারের কার্যালয়ে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এ ফুলেল শুভেচ্ছা দেন।পরে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।