শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চাঁদে যাওয়ার ঘোষণা দিলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক  তুরস্কের একশ বছর পূর্তি উপলক্ষে চাঁদে হাইব্রিড রকেট পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। যার মধ্যে আছে, ২০২৩ সালের শেষের দিকে চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ-বন্দর তৈরি করা।

বার্তা সংস্থা আনদলু এজেন্সি’র বরাতে জানা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‌আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি। আমরা মহাকাশ-বন্দর গড়ে তুলতে চাই। তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। আমি সে লক্ষে কাজ করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।

আগামী ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করে তিনি বলেন, আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।

তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয় ২০১৮ সালে। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল।তবে মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে, তা জানাননি এরদোয়ান।