রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঢাবির ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়ায় শৃঙ্খলা পরিষদ সভায় সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায়ে ভর্তি হওয়ায় বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বলেও জানান ঢাবি প্রক্টর।