শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে:ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,বর্তমানে আমরা মুজিব বর্ষ অতিক্রম করছি।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।এ শ্লোগানকে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি।জনতার পুলিশ হয়ে ওপেন হাউজ ডে,কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে চাই।এখন আর কাউকে পুলিশি সেবা পেতে দুর দুরান্ত থেকে থানায় যেতে হবেনা।যেহেতু থানার এরিয়া অনেক বড় হয়।এত বড় পরিসরে এলাকার সকল মানুষকে থানা থেকে সরাসরি পুলিশি সেবা দিতে মাঝে মাঝে একটু বিলম্ব হয়।এখন আর কাউকে পুলিশি সেবা পেতে আর বিড়ম্বনার শিকার হতে হবেনা।বিট অফিসারের মাধ্যমে বিট কার্যালয় থেকেই পুলিশি সেবা পাওয়া যাবে।


বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শায়েস্তাবাদ-কামারপাড়া-হায়াতসার ১৬ নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আমি স্বরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।যার জন্ম না হলে আমরা এ স্বাধীন সার্বভৌম মার্তৃভূমি পেতামনা।তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এ সোনার বাংলা।সুতরাং আমরা জাতির পিতার স্বপ্নের পুলিশ হয়ে সাধারন মানুষের দ্বারে দ্বারে পুলিশি সেবা পৌঁছে দেব।করোনা মহামারিকালে সমগ্র বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে।এমন সময়েও জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তৃত্বে আমরা অর্থনৈতিক ভাবেও অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছি।

উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম বলেছেন,থানায় জিডি,অভিযোগ,মামলা বা চার্জশীট পেতে কোন টাকা লাগেনা। যদি কোন পুলিশ আপনাদের কাছে টাকা দাবী করে তাহলে আপনারা আমাকে জানাবেন।তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।সমাজের অপরাধী তৈরী হওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে মাদক। একটি পরিবার তথা জাতিকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।আমাদের কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।তাই আসুন পুলিশ ও জনতা মিলে একটি শান্তিপূর্ণ অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলি।

বিশেষ অতিথির বক্তব্যে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার বলেন,আমরা মানবিক পুলিশ হওয়ার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং,ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং ব্যবস্থা চালু করেছি।আমরা মানবিক তাদের জন্য যারা এই সমাজের খেটে খাওয়া মানুষ,আমরা মানবিক তাদের জন্য যারা নিরাপদ ভাবে সুশৃঙ্খল ভাবে চলে। আমরা সেই মানুষগুলোর জন্য মানবিক যারা সমাজকে ভাল দেখতে চায় এবং রাষ্ট্রর উন্নতি চায়।বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে মাদক,চোরাকারবারি, চাঁদাবাজ,ইভটিজার মুক্ত একটি সুন্দর শান্তিপূর্ন সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে চাই।


এ সময় আরও বক্তব্য রাখেন,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ লোকমান হোসেন,শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না,সংরক্ষিত আসনের ইউপি সদস্য লায়লা বেগম,বিট অফিসার এস আই মোঃ মিরাজ সহ স্থানীয় কমিউনিটি পুলিশিং নের্তৃবৃন্দ প্রমুখ।