শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে করোনার টিকা নেয়ার আহ্বান বিএমপি কমিশনারের

ডেক্সরিপোর্ট  সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৭ ফেব্রুয়ারী সমগ্র দেশব্যাপি একযোগে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি চালু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এরপর টিকা গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার)প্রকৌশলী শাহেদ চৌধুরীসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তানৃন্দ।

এসময় পুলিশ কমিশনার টিকা সম্পর্কে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদূর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের করোনা মোকাবেলায় যেমন পাশে থেকেছি, তেমনি করোনা টিকা গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি, যা সম্পূর্ণ নিরাপদ।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।