সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাক স্বাধীনতার নামে ক্ষতি করার অধিকার কারও নেই: জয়

অনলাইন ডেস্ক  বাক স্বাধীনতার নামে ক্ষতি করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবিসির একটি প্রতিবেদন শেয়ার করে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, কোনো দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই। কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

পোস্টে তিনি বলেছেন, অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে ফ্রান্সে বিখ্যাত এক রাজনৈতিক নেতাকে বিচারের সম্মুখিন করা হয়েছে। আমরা ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

A prominent leader of a French political party is on trial for online posts that violate their laws. We had modeled our…

Posted by Sajeeb Wazed on Wednesday, February 10, 2021

জয় লিখেছেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন তাদের উচিত তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। তাদের বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।