মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি মিয়ানমার সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক  ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। শুক্রবার দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের বন্দিদের মুক্তির ঘোষণা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে।

লাইংয়ের নামে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ষ্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল… জেল, কারাগার, এবং ক্যাম্পের ২৩ হাজার ৩১৪ জন বন্দির সাজা মওকুফ করেছে।

এছাড়া ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমার শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের নির্দিষ্টভাবে ভদ্র নাগরিক হিসেবে পরিণত করতে, জনগণকে সন্তুষ্ট করতে এবং মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সামরিক বাহিনী দেশটিতে অভ্যুত্থান ঘটায়।