শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১১
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

যথা সময়ে কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে: অমিত শাহ

অনলাইন ডেস্ক  যথা সময়ে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার ভারতের লোকসভায় বিরোধীদলীয় সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।

কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল বিষয়ে অমিত শাহ-এর কাছে জানতে চান, সংবিধানের ৩৭০ ধারা রদের পর কেন্দ্রীয় সরকার যেসব প্রতিজ্ঞা করেছিল, সেগুলোর কী খবর?

অমিত শাহ বলেন, রাজ্য হিসেবে জম্মু-কাশ্মীরের মর্যাদার সঙ্গে এই বিলের কোনও সম্পর্ক নেই। সময় হলেই তাদের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। এসময় জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।