শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

ডেক্সরিপোর্ট  গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

একইসঙ্গে গ্রামীণ টেলিকমের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

নওরোজ মো. রাসেল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত নোটিশে ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়। ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমানার মামলা হয়।