বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

দেশে করোনায় ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০৩ জনের।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন হয়েছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে।