বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৩৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বিশ্বব্যাপী টিকাদানে ৪শ’ কোটি মার্কিন ডলার সহযোগিতার অঙ্গীকার বাইডেনের

ডেক্সরিপোর্ট  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে ৪শ’ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছেন।

সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের বরাতে জানা যায়, বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২শ’ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেয়া হবে। কোভ্যাক্স এর মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূণ ২০ শতাংশ লোকের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।

‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যেগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত’ এ কথা উল্লেখ করে হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনপিআর