মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  বরিশাল মেট্রাপলিটন পুলিশ বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম এবং সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ নাসির উদ্দীন মল্লিক বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় অফিসার্স মেস মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এসময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের কর্মময় জীবন উল্লেখ করে বিদায়ী অতিথিদ্বয় উভয়কেই দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

পরবর্তীতে বিদায়ী অতিথিদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

প্রসংগত, বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম কুষ্টিয়া পুলিশ সুপার হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ নাসির উদ্দীন মল্লিক মানিকগঞ্জের ডিএসবি হিসেবে বদলি হয়েছেন।