শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

যমুনায় জেলের জালে ধরা পড়ল বিশাল বাঘাইড়

ডেক্সরিপোর্ট  টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে জেলের জালে ধরা পড়া ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার বিকেলে বিশাল ওজনের বাঘাইর মাছটি ভুঞাপুর মাছ বাজারে উঠলে স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা সেটি ৬০ হাজার টাকায় কিনে নেয়।

জানা গেছে,উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হয় তারা। পরে মাছটি তারা ভুঞাপুর-তারাকান্দি সড়কের ভুঞাপুর মাছ বাজারে নিয়ে যায়।

এতে মাছের দাম হাঁকা হয় ৮০ হাজার টাকা। পরে দামদর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভুঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ক্রেতা আব্দুল লতিফ বলেন,ভুঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইড় মাছ নড়াচড়া করছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দরকষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।

মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এত বড় মাছ জালে ধরা পড়েছে।