বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার দৌলতখান উপজেলায় ৫০ পিচ ইয়াবাসহ মো. আমির হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার(২১ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকরকৃত মো. আমির হোসেন দৌলতখান পৌরসভা ৩ নং ওয়ার্ডের মুত হাবিবুর রহমানের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান,রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে, দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আমির হোসেন নামের এক যুবককে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি।