মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০১
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

ধনাঢ্য পরিবারের মেয়েদের টার্গেট করত নাসির

ডেক্সরিপোর্ট  ধনাঢ্য পরিবারের মেয়েদের টার্গেট করে ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। একেক সময় একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। একেক জায়গায় এমন একেক পরিচয় দিতেন পাবনার নাসির উদ্দিন বুলবুল।

অবশেষে এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরাশায়ী হলেন নাসির। সঙ্গে তার সহযোগী মনির হোসেনকেও আটক করেছে পুলিশ।

রোববার সকালে গণভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে আটক করা হয়।

ডিসি হারুনুর রশিদ আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন নাসির। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে।