মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে বাস-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত, আহত ৬

ডেক্সরিপোর্ট  বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা সেতুর পাশর্বর্তী রামপট্টি নামক স্থানে সোমবার দুপুর একটার দিকে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত হয়েছে।

এছাড়াও এ্যাম্বুলেন্সে থাকা ৬জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে এ্যাম্বুলেন্সের ড্রাইভার রেজাউলের দু’ পা বিচ্ছিন্ন সহ অন্যান্যদের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিন পুলিশের কোতয়ালী মডেল থানার এসআই নাজমুল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরগুনা থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রসূতি জুই বেগম কন্যা সন্তানের জন্ম দেন।

সোমবার নবজাতকের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা কর্তৃপক্ষ ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এসময় মা জুই বেগম সহ পরিবারের ৪ সদস্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে রামপট্টি নামক স্থানে মাহফিলগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ড্রাইভার- হেলপার সহ সকলেই আহত হয়।

এদিকে দুর্ঘটনার পর ঐ এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশের একটি টিম পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।