বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাবির হল না খোলার সিদ্ধান্ত বহাল

ডেক্সরিপোর্ট  সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে আবাসিক হল খোলা ও ২৪ মে থেকে পরীক্ষা গ্রহণের যে সিদ্ধান্ত জানানো হয়েছে, সে অনুযায়ী হল খোলা ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এরই মধ্যে ১৩ মার্চ হল খোলার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় দিয়েছিলো তা স্থগিত করা হলো।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপাচার্যব বলেন, ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল তা আর থাকছে না। অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না। এগুলো স্থগিত করা হলো।

তিনি বলেন, হলে ওঠার প্রস্তুতি নিতে দুই সপ্তাহ সময় লাগে। সেজন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মে’র দুই সপ্তাহ পর থেকে এ কার্যক্রম চলবে।

উপাচার্য বলেন, কেন্দ্রীয়ভাবে বড় কোন পরীক্ষা এখন নেব না। বিভাগীয় পর্যায়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের সম্মতি, সামর্থ্য ও সুরক্ষা লাগবে। এখন হল খোলার জন্য টিকা নেওয়া পূর্বশর্ত। এ বিষয়গুলো এখন একেবারেই বিভাগীয় পর্যায়ে সীমিত থাকবে।

অধিভূক্ত কলেজের পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, সাত কলেজের পরীক্ষা নেয়ার ক্ষেত্রেও ১৭ মে’র পূর্বের পরীক্ষাগুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বড় কোন পরীক্ষা থাকবে না। সরকারের ভ্যাকসিন দেওয়ার প্রেটোকল আছে। সেটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। এটা সরকারের প্রায়োরিটি।

হল খোলার জন্য শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটামের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা সবসময় যৌক্তিক অবস্থানে থাকে। নিয়ম শৃঙ্খলা অনুসরণ করে। যখন তাদেরকে সুরক্ষা দেওয়ার মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের সুরক্ষা দিয়ে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। তাদের মূল্যবোধ ও আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধের ঘাটতি নেই। এ বিষয়টি তারা বিবেচনা করবেন। পিছিয়ে যাওয়া সময় পুষিয়ে দেওয়ার প্রয়াস আমাদের থাকবে।