শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বাংলাদেশেও তৈরি হবে যুদ্ধবিমান: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘নতুন নতুন সমরাস্ত্র কিনে বিমানবাহিনীকে আধুনিকায়নে সরকার কাজ করছে। এক সময় দেশেই তৈরি হবে যুদ্ধবিমান।’

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবাহিনী প্রধানসহ সরকারের পদস্থ কর্মকর্তা ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করছে। এই বাহিনী এখন ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে সক্ষম।’ বাংলাদেশে একসময় যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সে জন্য যথাযথ প্রশিক্ষণ ও গবেষণা চালানোর উদ্যোগ নিতে বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর একটা গৌরবময় ইতিহাস রয়েছে। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয় বিমানবাহিনী। পাকিস্তানের অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা করেছে তারা। সীমিত শক্তি নিয়েও তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জাতি চিরদিন স্মরণ রাখবে।’

এর আগে, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রনকে অন্যন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য এবং সফল আক্রমাত্মক স্কোয়াড্রন হিসেবে ২১ স্কোয়াড্রনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাহিনীর প্রধান জাতীয় পতাকা প্রদান করা হয়।