শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরগুনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি  বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামের জাহাঙ্গির বয়াতির তিন বছরের শিশু কন্যা ফাতেমা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়।

জানা গেছে, উপজেলার কুকুয়া গ্রামের জাহাঙ্গির বয়াতি চট্টগ্রামের দিন মজুরের কাজ করেন। দুই শিশু কন্যা নিয়ে স্ত্রী লাইজু বেগম বাড়ীতে থাকেন। মঙ্গলবার তার তিন বছরের শিশু কন্যা ফাতেমা মায়ের অজান্তে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায়। ঘন্টাখানের পরে শিশু কন্যাকে না পেলে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে শিশু কন্যাকে পুকুর থেকে খুঁজে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

শিশু কন্যা ফাতেমার চাচাতো ভাই মোঃ জাহিদুল ইসলাম বলেন, পরিবারের সকলের অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।