বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ধর্ষণের শিকার নারীদের ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট  ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসন করতে ও ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ১৪ বিবাদীকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী আব্দুল হালিম ও ইশরাত হাসান শুনানি করেন।

‘নারী-শিশু নির্যাতন আইনে দায়ের করা ৯৭ শতাংশ মামলায় সাজা হয় না’ গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন। রিটে বলা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করে দিয়েছে। সেখানে ধর্ষণের শিকার নারী শিশুদের ১৩টি ক্ষেত্রে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। ধর্ষণের কারণে যেহেতু একজন নারী বা শিশুর সংবিধান স্বীকৃত জীবনের অধিকার ও আত্মমর্যাদার অধিকার লংঘিত হয় সুতরাং রাষ্ট্র তাকে উপযুক্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে বাধ্য।

আব্দুল হালিম বলেন, ধর্ষণের মামলা দায়ের, তদন্ত ও বিচার করেই দায় শেষ হয়ে যায় না। এ ধরনের অপরাধের শিকার নারী-শিশুদের পুনর্বাসন, তাদের শারীরিক, মানসিক চিকিৎসার ব্যবস্থা, বিচারের ক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসন করাও রাষ্ট্রের দায়িত্ব।