রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার খাইরুল আলমের যোগদান

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ খাইরুল আলম।এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সার্কিট হাউজে নবাগত পুলিশ সুপার(এসপি) মোঃ খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা)মোঃ ফরহাদ হোসেন খান,অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ।

পরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে ফুলদিয়ে বরন ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের সকল ইউনিটের প্রধানের সাথে পরিচিত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা করেন।

বিশেষ সভায় এসপি বলেন, আমরা জনবান্ধব ও মানবিক পুলিশ হতে চাই। এসপি সবাইকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন। এছাড়া মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এসপি খাইরুল আলম বলেন, থানা হবে সাধারন জনগনের সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন নবাগত এসপি।

উল্লেখ্য গত (৮ ফেব্রুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।