বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

করোনার টিকা দারুণ কাজ করছে

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের টিকা যে সত্যিই সংক্রমিতদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো গুরুতর অসুস্থ হওয়া বিপুলভাবে কমিয়ে দিতে পারে তার প্রমাণ পাওয়া যাচ্ছে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে চালানো এক জরিপে। খবর বিবিসির

স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের চালানো গবেষণায় দেখা যাচ্ছে, প্রথম ডোজ টিকা দেওয়ার চার সপ্তাহ পর করোনা ভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তিও সংখ্যা চমকপ্রদভাবে কমে গেছে। যারা ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা নিয়েছেন তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণজনিত গুরুতর অসুস্থতা ৮৫ শতাংশ কমে গেছে এবং অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার কমেছে ৯৪ শতাংশ। ওই জরিপের প্রধান গবেষক অধ্যাপক আজিজ শেখ বলেন, দুটো ভ্যাকসিনই দারুণভাবে কাজ করছে এবং তা ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হওয়ার মতো।

টিকাদান কর্মসূচির ফলে বাস্তব দুনিয়ায় একটা জনগোষ্ঠীর ওপর কি প্রভাব পড়ছে। প্রথমবারের মত তার প্রমাণ পাওয়া গেল স্কটল্যান্ডে চালানো এক জরিপে। যাদের বয়স ৮০ বছরের বেশি তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮১ শতাংশ।