শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

ডেক্সরিপোর্ট  ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনি লড়াইয়ের সহযোগিতা করছে ওআইসি, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ওআইসি সব সময় থাকবে, এমনটি জানিয়েছেন ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওআইসি’র এই প্রতিনিধিদল।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন তারা। ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

বৈঠকে প্রতিনিধি দলে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে ৫ সদস্য এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি ছিলেন।

এরআগে প্রতিনিধি দলটি রবিবার সকালে হেলিকপ্টার যোগে ভাসানচরে যান। সেখানে তাঁরা কক্সবাজার থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়া পৌঁছেন।