রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার টিকা দিতে শিক্ষকদের তালিকা চেয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট  কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সব শিক্ষক-কর্মচারীর তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে সুরক্ষা অ্যাপ ও সার্ভারে টিকাদানে শিক্ষক অপশন যুক্ত হয়েছে। কিন্তু ৪০ বছরের কমবয়সী শিক্ষকরা নিবন্ধন করতে পারছেন না। এ পরিস্থিতিতে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগে শিক্ষক ও পরে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। শিক্ষকদের টিকা দিতে বয়সসীমা শিথিল করা হয়েছে। বর্তমানে ৪০ বছর ও তদূর্ধ্ব বয়সী শিক্ষকরা অগ্রাধিকারভিত্তিতে টিকা নিতে পারলেও এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও টিকা নিতে পারবেন।

এ জন্য টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপে শিক্ষকদের অগ্রাধিকারের তালিকার শীর্ষে আনা হয়েছে। সেখানে ‘শিক্ষক’ নামে নতুন ক্যাটাগরি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য সুরক্ষা অ্যাপে এখনও কোনো ক্যাটাগরি করা হয়নি।
৩০ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

এর আগে সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দিতে চায় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়েছে সরকার।

যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার বেশি, তাদের www.surokkha.gov.bd তে নিবন্ধন করে টিকা নেওয়া নিশ্চিত করতে হবে।

তবে সরকারি-বেসরকারি (এমপিও/নন–এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০–এর কম, তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে সফট কপি পাঠাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর এসব শিক্ষক-কর্মচারীকেও নিবন্ধন করে টিকা নিতে হবে।