বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩৮
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

করাচি বিমানবন্দরে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফেরার পথে বিমানটি করাচিতে জরুরি অবতরণ করে।

এনডিটিভি জানিয়েছে, মাঝআকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।

ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মেডিকেল ইমার্জেন্সির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও দুর্ভাগ্যজনকভাবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি।

লক্ষ্ণৌগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতেই হাবিবুর রহমান (৬৭) নামে যাত্রীটি মৃত্যুবরণ করেন। মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইন্ডিগো।