বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

হোয়াইট হাউস ছাড়ার আগেই টিকা নিয়েছিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  জানুয়ারিতে হোয়াইট ছেড়ে যাওয়ার আগেই করোনা টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহধর্মিণী মেলানিয়া ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সোমবার এ কথা জানান।

সংবাদ মাধ্যম বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব নেন। তিনি ২১ ডিসেম্বর প্রকাশ্যে টিকা নিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের টিকা নেয়ার খবর এর আগে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউস ছাড়ার পর রোববার এ প্রথম দেয়া ভাষণে ট্রাম্প বলেন, প্রত্যেকের করোনা ভাইরাসের টিকা নেয়া উচিত। কিন্তু ট্রাম্পের টিকা নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছে তার কিছু সমর্থক।

গত বছরের অক্টোবরের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প। হাসপাতালে কয়েকদিন থেকে তিনি চিকিৎসা নিয়ে সেরে ওঠেন তিনি।