মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট  দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে এই পদে নিয়োগ দিয়েছে করেছে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার আ ক ম আমিনল ইসলামের চাকরির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হবে। তাদের স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হক।