রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডেল্টাপ্ল্যান সফল করতে আরো জ্ঞানার্জন দরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ডেস্ক রিপোর্ট  পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি বলেছেন,”ডেল্টাপ্ল্যান-২১০০ সফল করতে আরো জ্ঞানার্জন দরকার। উন্নত প্রযুক্তিজ্ঞান পারে নদীর চারিত্রিক বৈচিত্রতা ও সমস্যা নিরসন করতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নতুন গবেষণা ও জ্ঞানচর্চার বিকল্প নেই। ”

আজ বুধবার (৩মার্চ) রাজধানীর খিলক্ষেতের মাস্তুলে আন্তর্জাতিক পানি সম্পদ ব্যবস্থাপনা ও গবেষণা ইনস্টিটিউট-এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি বলেন- ” মহান স্বাধীনতার মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। দুর্যোগ মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয় সর্বাত্নকভাবে কাজ করে যাচ্ছে।”

সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান (সংসদীয় আসন-১৯১,ঢাকা ১৮), পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতা বাড়াতে দেশের বৃহত্তম এই হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট, ড্রেজিং ইনস্টিটিউট ও টাইডাল ফ্লুম নামে তিন প্রধান উপাদান থাকবে। সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, “প্রায় ৭৮৭ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে। আজ ১৫ জনের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে সম্মুখযোদ্ধা তৈরিতে এই ইনস্টিটিউট অগ্রনী ভূমিকা রাখবে।”

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, যুগ্মসচিব সৈয়দা সালমা জাফরিন,
প্রধান প্রকৌশলী আব্দুল মতিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।