শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩৫
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

অবৈধ অভিবাসন: ৮০ জনকে সাগরে ফেলে দিলো পাচারকারীরা

অনলাইন ডেস্ক  করোনা মহামারির মধ্যেও থেকে নেই অবৈধ অভিবাসন। বুধবার পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনগামী একটি নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে গেলে সেখান থেকে ৮০ জনকে ছুড়ে ফেলে পাচারকারীরা। এতে অন্তত ২০ জন মারা গেছেন। এসব অভিবাসনপ্রত্যাশী কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত নয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, আফ্রিকার বহু মানুষ এখনও মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে গিয়ে ভাগ্যবদলের আশায় রওয়ানা দিচ্ছেন বেআইনি পথে। একাজ করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন অভিবাসনপ্রত্যাশী।

বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে শিশুসহ অন্তত ২০০ জন অভিবাসনপ্রত্যাশী উঠেছিলেন। তখন পাচারকারীরা অতিরিক্ত লোক হয়ে গেছে বলে চিৎকার করতে থাকে। এপর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া লোকদের জিবুতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত ‘হর্ন অব আফ্রিকা’ বলে খ্যাত এলাকাগুলো থেকে রওয়ানা দিয়ে প্রথমে ইয়েমেনে প্রবেশ করেন। গত অক্টোবরেই জিবুতির কাছে নৌকা থেকে ফেলে দেওয়ায় আট অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে এই রুটেই একটি নৌকা ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা গুলি চলার কথা উল্লেখ করেছিলেন।